Sunday, June 22, 2014

পবিত্র মাহে রমজানের ফজিলত, করণীয় ও বর্জনীয় বিষয়গুলো ("Virtues of the Holy month of Ramadan, and destroying things done")



ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম ফরজ ইবাদত হলো সিয়াম বা রোজা পালন করা মহান আল্লাহ রমজান মাসে সিয়াম পালনকে আমাদের উপর অত্যাবশকীয় করে দিয়েছেন এই জন্য যে এই মাসে অবতীর্ণ হয়েছে পবিত্র আল-কুরআন যা বিশ্ববাসীর জন্য হেদায়াত এবং নিদর্শন সত্য মিথ্যার পার্থক্যকারী বিধান গ্রন্থ
 রোযার বিধান মাসায়েলঃ
মুমিন মুসলমান প্রত্যেকের উপর রমযানের রোযা ফরয।
কুরআন হাদীসের সাথে সাথে ইজমা তথা উম্মতের সর্বসম্মত মত এবং কিয়াস তথা যুক্তির দ্বারাও রোযা ফরয হওয়াটা প্রমাণিত। অতএব যদি কোন ব্যক্তি রোযা ফরয হওয়াকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। (বাদায়েউস সানায়ে : ২য় খন্ড, ২০৯-২০১পৃ.)
 রোযার পরিচয়ঃ
রোযার আরবী শব্দ হল সাওম ,যার আভিধানিক অর্থ হল -বিরত থাকা। আর রোযার নিয়তে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যৌনাচার থেকে বিরত থাকাকে শরীয়তের পরিভাষায় রোযা বলা হয়।
(
আদ্দুররুল মুখতার: ৩য় খন্ড, ৩৩০ পৃ:, আল আলবাহরুর রায়েক: ২য় খন্ড, ৪৫২ পৃ:, আলমগীরী :১ম খন্ড, ১৯৪ পৃ:)
 রোযা ফরজ হওয়ার শর্তঃ
কোন ব্যক্তির উপর রোযাফরজহওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে।
. মুসলমান হওয়া, সুতরাং কাফেরের উপর রোযা ফরজ নয়।
. বিবেকবান হওয়া, সুতরাং পাগলের উপর রোযা ফরজ নয়।
. সাবালেগ হওয়া, সুতরাং নাবালেগের উপর রোযা ফরজ নয়
(
আলমগীরী: ১ম খন্ড,১৯৫ পৃ:, ফাতওয়া শামী:৩য় খন্ড, ৩৩১ পৃ:, আলবাহরুর রায়েক: ২য় খন্ড, ৪৪৮ পৃ:)
 নিজ কু-প্রবৃত্তিকে দমন আত্মশুদ্ধির সর্বোত্তম মাস হলো রমজান। প্রথমত সিয়াম সাধনায় আল্লাহর নির্দেশ পালন করা হয়। দ্বিতীয়, রোজা দ্বারা সংযমী হওয়া যায়। তৃতীয়, রোজা দ্বারা অতীতের গুনাহসমূহ থেকে পরিত্রাণ পাওয়া যায়। পারতপক্ষে আত্মশুদ্ধি তাকওয়া অর্জনের সর্বোত্তম পন্থা হলো সিয়াম সাধনা। মহান
 আল্লাহ তাআলা বলেনঃ
হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে, যেভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।
[সূরা বাকারা : ১৮৩]
 মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: আল্লাহ তাআলা বলেন রোযা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব
(
হাদীসে কুদসী , বুখারী শরীফ,১ম খন্ড, ২৫৪ পৃ)
 রোযার প্রতি প্রেরণা দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
সাহাবী হযরত আবু হুরায়রা (রা:) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন:
যে ব্যক্তি ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে পরকালীন প্রতিদান কামনায় রমযানের রোযা রাখবে তার অতীত জীবনের সকল পাপ ক্ষমা করে দেয়া হবে। (বুখারী শরীফ: ১ম খন্ড ২৫৫ পৃ, মুসলি শরীফ)
 সিয়াম সাধানার মাধ্যমে একজন ব্যক্তি হালাল খাদ্য পানীয়কে আল্লাহর নির্দেশের কারণে বর্জন করে প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকার মাধ্যমে তাকওয়া অর্জন করে। সেই সাথে তারাবীহ, তাহাজ্জুদ, দান-সদকাহ, কুরআন তিলাওয়াতসহ অন্যান্য ইবাদত করার মাধ্যমে তার আত্মার পরিশুদ্ধতা অর্জিত হয়। পবিত্র রমজান মাসে হাদিসে উল্লেখিত কতিপয় আমল দ্বারা আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি :
 করণীয় কাজঃ
 . আল্লাহর সন্তুষ্টি রহমত লাভের উদ্দেশ্যে সিয়াম সাধনা করা:
হযরত আবু হুরায়রা রা. বলেন, আল্লাহর রাসূল সা. বলেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয়। অপর বর্ণনায় রয়েছে বেহেশতের দরজাসমূহ খুলে দেয়া হয়, দোযখের দরজাসমূহ বন্ধ করা হয় এবং শয়তানকে শৃংখলিত করা হয়। অপর বর্ণনায় আছে, রহমতের দরজাসমূহ খুলে দেয়া হয়। [বুখারী মুসলিম]
রমজান মাসে যেহেতু বেহেশতের রহমতের দরজাসমূহ খুলে দেয়া হয় সেহেতু রোজা রেখে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তাঁর রহমতের আশা করব
. মুখ জিহ্বাকে সংযত রাখাঃ
পানাহার স্ত্রী সহবাস থেকে বিরত থাকার পাশাপাশি নিজের মুখ জিহ্বাকে সংযত রাখতে হবে। মিথ্যা, অশ্লীল কথাবাতা, গালিগালাজ, গীবত, পরনিন্দা, অভিশাপ দেয়া চোগলখোরীসহ অন্যান্য অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে। হাদিসে এসেছে-
অবু হুরায়রা রা. হতে বর্ণিত, নবী করীম সা. বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কর্ম পরিত্যাগ করেনি, তার পানাহার ছেড়ে দেয়াতে আল্লাহর কোন কাজ নেয়। [মিশকাত : ১০৮৯, বুখারী]
 . নিয়মিত তারাবীহ এর নামাজ আদায় করাঃ                                                                                                                                         হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সা. রমজান মাসের নামাজ কাযেম করার জন্য উৎসাহ দান করতেন; কিন্তু তিনি বিষয়ে খুব তাকীদ করতেন না। বরং এরূপ বলতেন, যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের নিয়তে রমজান মাসে নামায কায়েম করবে তার পূর্ববর্তী (সগীরা) গুনাহসমূহ ক্ষমা করা হবে। [মুসলিম]
 . কুরআন তিলাওয়াত করা :
নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কুরআন তিলাওয়াত করা। যেমন হযরত নুমান বিন বাশির রা. হতে বর্ণিত নবী করীম সা. ইরশাদ করেন -
আমার উম্মতের সবচেয়ে উত্তম ইবাদত কুরআন তিলাওয়াত করা। [বায়হাকী, শুআবুল ঈমান :হা. ১৮৬৯, মুসনাদুস শিহাব : ১১৯৫]
অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি নফল কাজ করবে সে ব্যক্তির সমান হলো যে, অন্য মাসে একটি ফরজ আদায় করল। [মিশকাত :১৮৬৮]
সুতরাং রমজান মাসে কুরআন তিলাওয়াতের মাধ্যমে আমরা অধিকতর সওয়াবের অধিকারী হবো
 . বেশি করে দান-সদকাহ করাঃ
মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন-
যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন-সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে সাতটি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে একশ করে দানা থাকে। আর আল্লাহ যার জন্য ইচ্ছা করেন (সওয়াবে) কয়েক গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ অতি প্রাচুর্যময় (এবং) সর্বজ্ঞ। [সূরা বাকারাহ : ২৬১]
 . নিজে ইফতার করার পাশাপাশি রোজাদারদের ইফতার করানোঃ
হাদিসে বর্ণিত হয়েছে,
হযরত যায়েদ বিন খালেদ জুহানী রা. হতে বর্ণিত, রাসূল সা. বলেছেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করালো তাকে রোজাদারের অনুরূপ সওয়াব দান করা হবে। কিন্তু রোজাদারের সওয়াবের কোন কমতি হবে না। [তিরমিযী : ৮০৭]
 . ইফতারের পূর্বে ইফতারের সময় দোয়া করাঃ
হযরত আনাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সা. যখন ইফতার করতেন নিম্নের দোয়াটি পড়তেন : হে আল্লাহ! আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার রিজিক দিয়ে ইফতার করছি। তুমি আমার এই রোজাকে কবুল কর। নিশ্চয় তুমি সর্বজ্ঞ, সর্বশ্রোতা। [তাবারানী : ৮৪৫]
 . খেজুর অথবা পানি দিয়ে ইফতার করাঃ
হযরত সালমান আমের রা. বলেন, রাসূল সা. বলেছেন, যখন তোমাদের কেউ ইফতার করে সে যেন খেজুর দ্বারা ইফতার করে, কেননা এতে বরকত রয়েছে।  যদি খেজুর না পায়, তবে যেন পানি দ্বারা ইফতার করে, এটি পবিত্রকারী। [আহমদ, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ, দারেমী]
 . সেহরী খেয়ে রোজা রাখাঃ
সেহেরী খাওয়া সুন্নত। সেহেরী খেয়ে রোজা রাখার মধ্যে বরকত নিহিত রয়েছে। হাদিস শরীফে এসেছে-
আনাস বিন মালেক রা. হতে বর্ণিত, রাসূল সা. বলেছেন- তোমরা সেহেরী খাবে। কেননা, সেহরীতে বরকত রয়েছে। [বুখারী, মুসলিম]
 ১০. মসজিদে এতেকাফ করাঃ
রমজানের শেষের দশদিনে এতেকাফ করা সুন্নত। পুরুষরা মসজিদে এবং স্ত্রীলোকেরা আপন ঘরে একটি স্থান ঘিরে নিয়ে তথায় এতেকাফ করবে। হাদিসে এসেছে-
হযরত আয়েশা রা. হতে বর্ণিত যে, নবী করীম সা. রমজানের শেষ দশকে এতেকাফ করতেন, যাবৎ না আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন এবং তাঁর পর তাঁর স্ত্রীগণও এতেকাফ করেছেন। [বুখারী মুসলিম]
 ১১. বেশি করে আল্লাহর জিকির  তাসবীহ-তাহলীল করাঃ
রমজান মাসে বেশি করে তাসবীহ পাঠ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্ঠা করতে হবে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন ,
আর যারা কোন অশ্লীল কাজ করে অথবা নিজেদের প্রতি যুলুম করে আল্ল¬াহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে ? আর তারা যা করেছে, জেনে শুনে তা তারা বার বার করে না। [সূরা আল-ইমরান : ১৩৫]
 ১২. রমজান মাসে লাইলাতুল কদর অন্বেষণ করাঃ
রমজান মাসের শেষের দশদিনের বেজোড় রাত্রিতে লাইলাতুল কদরের জন্য বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে এবং সারা বিশ্ববাসীর শান্তি, ক্ষমা স্থিতিশীলতার জন্য দোয়া করতে হবে। মহান আল্লাহ বলেন,
লাইলাতুল কদর এক হাজার মাসের চেয়ে উত্তম। [সূরা কদর : ]
  ১৩. রমজানের পবিত্রতা রক্ষা করা :
রমজান মাসে এমন কিছু করা যাবে না যা শরীয়তপরিপন্থী। যেমন রোজাদারহীন ব্যক্তি রোজাদারদের সামনে পানাহার করা। সেই সাথে অশ্লীল অনৈতিক কার্যাবলী থেকে বিরত থাকতে হবে
 বর্জনীয় কাজঃ
রোযা অবস্থায় করণীয় যেমন অনেক রয়েছে ঠিক তেমনিভাবে বর্জনীয়ও অনেক কাজ রয়েছে। যেমন:
. মিথ্যা কথা অসৎ কাজ করা:
রাসূল (সা:) বলেন, যে ব্যক্তি রোযা রেখে মিথ্যা কথা এবং অসৎ আমল বর্জন করে না, আল্লাহর নিকট তার ক্ষুধাও পিপাসার কোন মূল্য নেই। (বুখারী শরীফ)
. জবানের হেফাজত:
রোযা অবস্থায় বেফায়দা অনর্থক কোন কথা বলা যাবে না। অন্যকে গাল-মন্দ করা যাবে না। অশ্লিল কথা বর্জন করতে হবে রাসুর (সা:) বলেন রোযা হল (জাহান্নামের আগুন থেকে রক্ষার) ঢাল স্বরূপ। সুতরাং যদি কেউ রোযাদার হয় তাহলে তার উচিত অশ্লিল কথা বা নির্লজ্জ কথা না বলা, গুনাহে লিপ্ত না হওয়া। কেউ যদি তোমাকে গালি দেয় তাহলে তাকে বলে দিবে ভাই আমি রোযাদার। সুতরাং রমযান মাসের সম্মানার্থে বিশেষ করে টেলিভিশন বন্ধ রাখা পত্যেক মুমিনের জন্য আবশ্যক। (বুখারী মুসলীম)
. পুরো শরীরে রোযা রাখা:
রোযা অবস্থায় হাত, পা, কানসহ পুরো শরীরও যাতে রোযা রাখে এমন কাজ করতে হবে অর্থাৎ এমন যাতে না হয় যে, রোযা রাখা না রাখা দুটাই বরাবর। প্রত্যেকটা অঙ্গ প্রত্যেঙ্গকে গুনাহ থেকে হেফাজত রাখতে হবে টেলিভিশন দেখা, নাটক শুনা, গল্পের উপন্যাসের বই পড়া ইত্যাকার কাজ বর্জন করা। আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দান করুন
মহান আল্লাহ বলেন-
আর অশ্লীল কাজের নিকটবর্তী হবে না এবং তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে। [সূরা আন-আম : ১৫১]
পরিশেষে বলতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত সৎকর্মের মাধ্যমে এই রমজানের ফজিলত আমরা পূর্ণভাবে অর্জন করতে পারি। মহান আল্লাহ এই রমজান মাসে আমাদের উপর রহমত, রবকত মাগফেরাত প্রদান করুন এবং আমাদের জাহান্নাম থেকে নাজাত প্রদান করুন। আমিন

In English
One of the five pillars of Islam, fasting or fasting to observe the obligatory prayer. Fasting the month of Ramadan that Allah gave these exercises is essential to us that this has been revealed in the Holy Al - Quran differentiates between the world of the right and wrong patterns and books.
 Fasting provisions and masayelah
Believing Muslim fasting month of Ramadan on everyone.
The Quran and the Hadith, with Ijma of the Ummah unanimously Kies like fasting, being proved by logic. Therefore, if a person who disbelieve will deny the flow of fasting. (Badayeusa sanaye: Part II, June 09 - 01 p.)
 Fasting paricayah
Fasting Fasting is an Arabic word whose literal meaning is - to abstain. And with the intention of fasting until sunset, drinking and sex from Sadiq refrain from subahe hypocholesterolemia law terminology is called fasting.
(Addurarula Mukhtar: 3rd Volume, 330 pp., Al alabaharura rayeka: Part II, 45 June pp., alamagiri: Part 1, 194 p :)
 Fasting is obligatory sartah
Any person fasting 'obligation' has three conditions to be.
1. The Muslims, therefore fasting is not obligatory upon the disbelievers.
The. Be conscious, therefore fasting is not obligatory on the rails.
3. Be sabalega, so fasting is not obligatory on nabalegera.
(Alamagiri: Part 1, 195 pp., phataoya sami: 3rd Volume, 331 pp., alabaharura rayeka: Part II, pp. 448 :)
Self-Ku - the suppression of desire and temptation is the best month of Ramadan. First Fasting Meditation is God's command. Second, by fasting can be moderate. Third, fasting to get rid of the sins of the past. Fasting is the best way to achieve the pursuit of self-purification and piety paratapakse. Great
 Allah says:
"O you who believe, fasting obligatory upon you Has been, as was enjoined upon those before you. So that To piety. "
[Surah Al-Baqarah: 183]
The Holy Prophet said: Allah said fasting for me, I will reward myself.
(Hadith deduce, Bukhari Shareef, Part 1, at 54 pp.).
With the motivation of Fasting The Holy Prophet said:
Companion of Abu Huraira (ra :) cites the Apostle, Prophet, peace be upon him said sallallaha:
The person They seek to reinvigorate the spirit of Ramadan, the fasting reward of the Hereafter is Imani All sins will be forgiven his past life. (Bukhari Sharif: Part 1 of 55 P, musali Sharif)
Fasting sadhanara halal food and drinks to a person through the guidance of God's righteousness through the exclusion of the self, to refrain from following the acquisition. With those eight, Tahajjud, giving - sadakaha, Quran tilaoyatasaha other perfections of his soul is achieved through worship. The holy month of Ramadan Hadith mentions several deeds that we can achieve closeness to Allah:
 Dos jobs
1. Allah's pleasure and mercy of the profit motive is the pursuit of Fasting:
Abu Huraira. The Prophet of Allah. Says, when Ramadan comes, the gates of heaven were opened. Another tradition is the heavenly gates are opened, the gates of hell and the devil is srnkhalita. There are other traditions, opens the gates of mercy are given. [Bukhari and Muslim]
Since the month of Ramadan, the gates of Paradise are opened and blessings are, therefore, for the sake of Allah, His mercy, hope we'll keep in prayer.
The. Mouth and down jihbake rakhah
Refrain from eating, drinking and having sexual intercourse with the wife as well as to keep his mouth and jihbake. False, obscene kathabata, obscenities, gibata, libel, to curse and to refrain from cogalakhorisaha other indecent acts. Men arrived -
Abu Huraira. Described to the Prophet Muhammad. Says, that person has to abandon false speech and false actions, no work of God takes the ball out of his drink. [Ch: 1089, Bukhari]
 3. Regularly to offer prayers of eight Abu Huraira: The Prophet. Narrated from the Prophet of Allah. It was encouraging to kayema ​​Ramadan prayers; But he had the urge to do so. But such a thing, that people of faith will be steadfast in prayer during Ramadan with the intention of reward, his previous (sagira) sins will be forgiven. [Muslim]
 4. The Quran is recited:
Additional prayers are performed in the best shape to recite the Quran. Ra makes his Numa bin Bashir. Referred to the Prophet Muhammad. Dictates -
My nation is the best prayer to recite the Quran. [Bayhaqi, suabula Faith: Ch. 1869, musanadusa Shihab: 1195]
In another tradition, the person seeking closeness to Allah in Ramadan will be a voluntary act like the person she is, another month had a compulsory realization. [Ch: 1868]
So the Qur'aan in Ramadan we will be entitled to greater reward.
 5. Seconds and donate - sadakaha alternative method
Great God Dictates -
Their wealth in Allah's way - is spent, like the example of a seed which grows seven ears. Each ear has a hundred grains. And he whom Allah (square) has increased several times. Allah is All-Embracing (and is) the Knower. [Surah Al-Baqarah: 61]
 6. Manually as well rojadaradera Iftar Iftar karanoh
Men have been described,
RA Hazrat Zaid bin Khalid Juhani. Described to the Prophet Muhammad. Says, that person got no rojadarake breaks will reward him similar to rojadarera. But rojadarera reward will not have any shortage. [Tirmidhi: 807]
 7. Iftar, Iftar time ago and blessings alternative method
Hazrat Anas. Described to be, he said the Prophet. On the following when he would pray: O God! I have to close it for me and I'm Iftar with rijika. This rojake accept me. Thou art the All-Knowing, the All-hearing. [Tabarani: 845]
 8. Palm or alternative method of water breaks
RA Hazrat Salman Amer. Said the Prophet. Says, he breaks one of you breaks by palms, because it has bestowed. If you are not a palm, but the water breaks, it pabitrakari. [Ahmad, Tirmidhi, Abu Dawud, Ibn Majah, Daremi]
 9. Sehari fast food rakhah
Circumcision eat meal. Lies in the abundance of fast food meal. Hadith Sharif arrived -
Anas bin Malik RA. Described to the Prophet Muhammad. Says - and you eat meal. For example, there are blessings seharite. [Bukhari, Muslim]
 10. Mosque etekapha alternative method
End of Ramadan will etekapha dasadine circumcision. Men and women of the mosque in his home surrounded by a space that will etekapha therein. Men arrived -
Hazrat Aisha. Described to the Prophet Muhammad. In the last decade etekapha, till Allah took him up, and after he made his wives etekapha. [Bukhari and Muslim]
 11. Than jikira God   And glorifying - Tahleel alternative method
Ramadan is a month of trying to achieve more and to please God will glorify the lesson. Great God Dictates,
And who is no indecency or wronged themselves, remember God ahake ¬, then ask for forgiveness for their sins. Who will forgive sins except Allah? And they said, not knowing what they did. [Surah Al - Imran: 135]
 1 year. Ramadan Laylat al-Qadr explore alternative method
The end of Ramadan, Laylat dasadinera odd night to worship God than to kadarera and peace throughout the world, will have to pray for forgiveness and stability. Allah said,
Laylat al-Qadr is better than a thousand months. [Surah Al-Qadr: 3]
 13. Will protect the sanctity of Ramadan:
Sariyataparipanthi month of Ramadan, which is something that can not be. Rojadaradera rojadarahina person to drink in front of it. With the refrain from obscene and immoral activities.
 Exclusionary jobs
There is a lot to be done in the fasting state as well as the author has done a lot barjaniyao. Such as:
1. Falsity and evil work:
The Prophet (peace be upon him :) said, leaving the person fasting does not give up lying, and evil deeds, Allah has no value of its hunger thirst. (Bukhari Sharif)
The. Promise savings:
Can not speak of a state of fasting is useless useless. Other cheek - not to be evil. Avoid talking aslila Rasu (peace be upon him, said: Fasting :) (Hell fire protection) for the slope. So if someone who is fasting should not talk aslila talking or immodest to say, do not commit the sin. If you curse someone, you will tell him I am fasting brothers. So in honor of the month of Ramadan, the faithful must patyeka keep the television off. (Bukhari, Muslim)
3. Entire body to fasting:
Fasting state, hands, legs, kanasaha keeps the whole body so fast that it will be done so that it is not, and does not hold to fasting for two along with a tie. Each part should be kept in custody in Fort pratyengake television, listen to the drama, the story and the novel to omit reading the book works so forth. God grace to us all.
Allah said: -
And do not go near the nasty and And that is the secret of it gets published. [Surah An - Mango: 151]
Finally, for the sake of Allah, prayers and good to say that we fully can achieve this through the nights of Ramadan. The month of Ramadan, Allah have mercy on us, please provide rabakata and salvation and grant us salvation from hell. Amin.




3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. মাহে রমজানের উপর চমতকার একটি পোষ্ট। পবিত্র মাহে রমজান আসন্ন এই সুযোগে পবিত্র কুরআন শরীফ The Holy Quran শিখে নিতে ঢু মারুন।
    And if you want to learn how to turn your PC a $Dollar machine then registration for Free Outsourcing Training Workshop

    ReplyDelete