যে মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে, সেই মাস মাহে রমজান। রামাদান আরবি শব্দ। আভিধানিক অর্থ বিরত থাকা, কঠোর সাধনা, আত্মসংযম ইত্যাদি। সাধারণত প্রভাতের সাদা আভা প্রকাশের সময় (সুবহে সাদিক) থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার ও যাবতীয় ইন্দ্রিয় তৃপ্তি, অন্যায়-অপরাধ, পাপ কাজ থেকে বিরত থাকার কঠোর সাধনাকে সাওম বা রোজা বলা হয়।
মহান আল্লাহ তায়ালা সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে বলেন, ‘রমজানের মাস, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য পথপ্রদর্শক এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী এক নির্ভুল মানদণ্ড। অতএব, তোমাদের মধ্যে যারাই এ মাসের সাক্ষাৎ পাবে তারা যেন অবশ্যই সিয়াম পালন করে।’
হজরত সালমান ফারসি রা: বলেছেন, রাসূলুল্লাহ সা: শাবান মাসের শেষ দিকে আমাদের উদ্দেশে খুতবা দিলেন। তিনি বললেন, ‘হে মানব সকল! তোমাদের কাছে এক সুমহান মাস উপস্থিত। এটি একটি অতি বরকতময় মাস, যে মাসে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম। এ মাসে রোজা রাখা আল্লাহ্ তোমাদের ওপর ফরজ করে দিয়েছেন এবং রাতের নামাজকে নফল করেছেন। যে এ মাসে একটি নফল কাজ করল সে যেন অন্য মাসে একটি ফরজের সমান আমল করল, আর যে এ মাসে একটি ফরজ কাজ করল সে অন্য মাসে ৭০টি ফরজের সমান কাজ করল। এটি হচ্ছে অন্যদের সাথে ভাগাভাগি করে নেয়ার মাস। আর এ মাসে ঈমানদারদের রিজিক বাড়িয়ে দেয়া হয়।’
কোনো রোজাদারকে যে কেউ কোনো কিছু দিয়ে ইফতার করাবে তা তার জন্য মাগফিরাতের কারণ হবে এবং দোজখ থেকে বাঁচার উপায় হবে। আর ওই ব্যক্তি রোজাদারের সমান সওয়াব লাভ করবে, যদিও রোজাদারের সওয়াবে কোনো কমতি হবে না। এ বিষয়ে এক সাহাবি, নবী সা:-কে বললেন, ‘হে আল্লাহর রাসূল সা: আমাদের অনেকেরই রোজাদারকে কোনো কিছু দিয়েই ইফতার করানোর সাধ্য নেই।’ তখন রাসূল সা: বললেন, ‘আল্লাহ্ তাদেরও এই পুরস্কার দেবেন যারা একটু দুধ, একটি খেজুর অথবা শুধু পানি দিয়ে রোজাদারকে ইফতার করাবেন। আর যে রোজাদারকে পূর্ণ তৃপ্তিসহকারে আহার করাবে আল্লাহ তাকে হাউজে কাওসার থেকে পানি পান করাবেন, যা জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার থেকে তৃষ্ণা দূর করে দেবে।’
কুরআন নাজিল হওয়ার এ মাসের প্রথম ১০ দিন রহমত, মধ্য ১০ দিন মাগফিরাত এবং শেষ ১০ দিন জাহান্নাম থেকে মুক্তির দিন। এ মাসে যে কেউ তার গোলামের কাজকে সহজ করে দেবে আল্লাহ তাকে মাফ করে দেবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেবেন (তিরমিজি এবং বায়হাকি)।
উল্লিখিত কুরআনের আয়াত এবং হাদিসের আলোকে আমাদের শুধু রমজান মাস নয়, সারা জীবন চলা উচিত। রমজান কুরআন নাজিলের মাস। কুরআনের উৎসবের মাস। এ মাসে কুরআনের পূর্ববর্তী নাজিলকৃত সব অংশ রাসূল সা: জিবরিল আ:’কে পড়ে শোনাতেন। আমরা কি এ মাসে পুরো কুরআন পড়ার পরিকল্পনা গ্রহণ করেছি? কুরআনের শিক্ষা ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের কী কী পদক্ষেপ আমরা এ মাসে নিয়েছি?
রমজান মাসে নফল কাজগুলোর জন্য ফরজের সমান বরকতের ওয়াদা করা হয়েছে। আর প্রতিটি ফরজের জন্য সত্তর গুণ সওয়াব। কতটুকু নফল ইবাদত করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি? ফরজগুলোকে যথার্থ আন্তরিকতাসহকারে আদায়ের কতটুকু উদ্যোগ আমাদের রয়েছে? রমজানে শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। কিন্তু আমরা কি নিজেদের শয়তানি প্ররোচনা থেকে মুক্ত করতে পেরেছি? এই রমজানেও কি আমরা শয়তানি কাজ করতে উদ্বুদ্ধ হই না?
রহমত বরকত মাগফিরাতের এ মাসে আমরা কি আমাদের প্রাত্যহিক প্রয়োজন পূরণের ক্ষেত্রে সংযম অবলম্বন করতে পেরেছি? প্রয়োজনাতিরিক্ত ব্যয় এবং ভোগ-বিলাসের ইচ্ছা কি আমরা দমন করতে পেরেছি? রমজান সহযোগিতা, সহমর্মিতা ও অংশীদারিত্বের মাস। আমরা কি এ বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করেছি? আমরা কি আমাদের চার পাশের অভাবগ্রস্ত, সুবিধাবঞ্চিত, অসহায়, ক্ষুধার্ত মানুষগুলোর কথা ভেবেছি? তাদের জন্য সাধ্যমতো কিছু করার পরিকল্পনা কি আমাদের মাথায় এসেছে? অভাবী, ক্ষুধার্ত এবং দরিদ্র অনেক আত্মীয়স্বজন যারা আমাদের রয়েছেন, তাদের কি আমাদের সম্পদে অংশীদারিত্বের কথা আমরা ভেবেছি?
দুনিয়াব্যাপী আমাদের যে অসংখ্য মুসলিম ভাইবোন বিপদকিষ্ট জীবনযাপন করছেন, সেহরি ও ইফতারের জন্য যাদের কোনো খাবার হয়তো জুটবে না, শান্তিতে রাত জেগে নফল ইবাদত করার মতো নিরাপত্তা যাদের নেই, তাদের জন্য সহানুভূতি ও সহমর্মিতা জানানোর কার্যকর কোনো পন্থার কথা কি আমরা ভেবেছি?
কুরআন নাজিলের এ মাসে আমরা কি অপ্রয়োজনীয় ও বাজে কাজে সময় ব্যয় করা ছাড়তে পেরেছি? অথবা আমরা কি এসব অর্থহীন কাজ থেকে বিরত থাকতে কোনো বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছি? রমজান মাস মিথ্যা-ফাসেকি ও ঝগড়া থেকে বিরত থাকার মাস। আমরা কি মিথ্যা বলা ছাড়তে পেরেছি? ফাসেকি আমল ও ঝগড়া-বিবাদে লিপ্ত হওয়া থেকে বাঁচার জন্য কোনো সত্যিকার ন্যায়ানুগ পন্থা অনুসরণের পরিকল্পনা কি আমরা করেছি?
এ মাসে অশ্লীলতা থেকে কতটুকু দূরে আমরা সরতে পেরেছি? আমরা কি রমজানের দিনে এবং রাতে টেলিভিশনের পর্দা থেকে আমাদের চোখ সরাতে পেরেছি? কুরআন, হাদিস ও বিভিন্ন ইসলামি বইপুস্তক পড়া, যা আমাদের সত্য ও সুন্দর জীবনের চাবিকাঠি, তা বাদ দিয়ে এখনো কি আমরা টেলিভিশন-ভিডিওতে ঢালিউড, বলিউড ও হলিউড সিনেমা-নাটক দেখতে আগ্রহী নই? আমাদের ক্যাসেট ও সিডি মোবাইলে এখনো কি ওই সব গান বাজে না, যা অশ্লীলতা মুক্ত নয়?
প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, আসুন, এই রমজানে উপরিউক্ত প্রশ্নগুলোর আলোকে আমরা আমাদের জীবনকে আলোচনা-পর্যালোচনা করে দেখি।
প্রতি বছর রমজান আমাদের কাছে আসে তাকওয়া অর্জনে সাহায্য করতে। আমাদের জীবন তো রমজানের কল্যাণে ভরে ওঠা উচিত মুত্তাকিদের গুণাবলিতে। কত রমজান হয়তো আমরা পার করে দিয়েছি। কিন্তু তাকওয়া কি সত্যিই আমরা অর্জন করতে পেরেছি? বছরের প্রতিটি মাসই তো আমরা হেলা-ফেলায় কাটিয়ে দেই। আসুন এই রমজানের মাসকে তার পরিপূর্ণ গুরুত্বসহকারে পালন করি, যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আমাদের রমজানের দিনগুলো যদি বছরের অন্য দিনগুলো থেকে ভিন্নতর না হয়, তবে আমরা সুস্পষ্ট ক্ষতিতে নিমজ্জিত হবো। একটা হাদিসের অংশ বিশেষের অর্থ হলো ‘যে রমজান মাস পেল এবং তার জীবনের সব গুনাহ মাফ করিয়ে নিতে পারল না, সে ধ্বংস হোক।’ আমাদের তো এ মাসের প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করতে হবে, যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি, যা আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সাহায্য করবে। টিভি-সিনেমা দেখে, গান শুনে এবং হালকা গল্পগুজবে সময় ব্যয় না করে আমাদের গঠনমূলক দ্বীনইসলামের কাজে সময় ব্যয় করতে হবে।
মহাগ্রন্থ আল কুরআন নাজিলের এ মাসে আমাদের বেশি করে কুরআন তিলাওয়াত, জিকির ও দান করা অন্য মাসের চেয়ে সত্তর গুণ বেশি নেকের আমল। আমাদের নামাজে এবং অন্যান্য ইবাদতে আরো অনেক বেশি আন্তরিকতা ও নিষ্ঠাবোধ থাকতে হবে। সাথে সাথে অভ্যস্ত হতে হবে আত্মবিচারে। রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘যে ব্যক্তি পূর্ণ ঈমান এবং নিষ্ঠা ও আত্মবিচারসহকারে রমজানের রোজা পালন করে, আল্লাহ্ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেবেন।’ (বুখারি-মুসলিম) তাই প্রত্যেকটি ইবাদতেই আমাদের আন্তরিক ও নিষ্ঠাবান হতে হবে।
রোজা সম্পর্কে হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, ‘বনি আদমের প্রতিটি আমল তার নিজের জন্য, রোজা ছাড়া। রোজা আমার জন্য এবং আমিই তার প্রতিদান দেবো।’ (বুখারি-মুসলিম)
ইসলাম ধর্মে বিশ্বাসী ঈমানদান মুসলমান ভাই-বোনেরা, আসুন, রমজানের রোজা পালনের পাশাপাশি আমাদের ব্যক্তিজীবনের আত্মশুদ্ধি করি। মহান আল্লাহর কাছে আমাদের ভুলত্রুটির ক্ষমা চেয়ে সত্য ও সুন্দর জীবনের পথে এগিয়ে চলি।
In English
Magnum
opus has been revealed in the Quran, the month of Ramadan. Ramadan Arabic
words. Literally abstain, asceticism, self-control, etc.. Published typical
morning white tint (subahe Sadiq) until the sunset, drinking and all the sense
of satisfaction, unfair - crime, to refrain from sin strict fast, or shaman is
called meditation.
Surah
Baqarah, Ayah 185 Allah said, "Ramadan, the month, the month the Quran was
revealed, a guidance for the people and the precise criteria for
differentiating true and false. Therefore, they must be able to see you fasting
in the month at whoever plays. "
Hazrat
Salman Farsi RA said: The Prophet Muhammad: Saban gave sermons to us at the end
of the month. He said, "O mankind! Present to you one month of august.
This is a very blessed month, the month is a night better than a thousand
months. In the fasting and night prayers voluntary Allah has made obligatory
upon you. Earlier this month, he said that a voluntary work in another deed a
pharajera were equal, and that in another 70 months, he had an obligation to
work pharajera did the same. This is the month to share with others. And those
who believe in the rijika was raised. '
Anyone
with any breaks any rojadarake forgiveness for him, because it would give way
and be saved from hell. That person will receive the reward of rojadarera,
though no shortage of rojadarera will not avail. One of the disciples of the
Prophet Muhammad: - Who said, 'O Messenger of Allah, peace be upon him:
rojadarake many of us into something not possible with the breaks. " The
Prophet Muhammad: He said, 'God will reward those who have these little milk,
or just water with a palm rojadarake Remind of Iftar. And eat a full meal in
the adjacent rojadarake House Kawsar him to drink from the water, which will enter
Paradise until you remove it from the thirst. "
The
Quran was revealed in the first 10 days of the month of mercy, forgiveness and
the last 10 days in hell 10 days from the day of release. Earlier this month,
Allah will make it easy for anyone to his servant will forgive him and will be
released from hell (Tirmizi and Baihaqi).
Specified
in the light of Qur'anic verses and hadith Ramadan is not just us, should be
avoided throughout life. Ramadan is the month of the Quran revealed. Quran
festive months. All the words in the Quran, the Prophet of the month: Minister
jibarila A: 'Who is reading. We plan to read the whole Qur'an in this month?
What are the steps to implement its educational, personal and social life we
have in this?
Ramadan
is a month of voluntary acts witnessed pharajera been promised. Seventy times
the reward for each pharajera. We've taken a voluntary plan how to worship? We
have to realize how much effort pharajaguloke Precision antarikatasahakare?
Ramadan is kept bind Satan. But we were able to free themselves from the evil
persuasion? This Ramadan, we would not be inclined to do evil?
We
are in abundance at the mercy of forgiveness in our daily needs, we were able
to practice restraint? Needed to spend and enjoy - this, wish we were able to
sit on? Ramadan cooperation, solidarity and partnership months. We've tried to
understand what the issues are? What we do around our needy, underprivileged,
helpless, hungry people thought about? Do you plan to come to our mind is worth
something to them? Poor, the hungry and the poor, many relatives who are we,
what they thought of our resources, we are talking about a partnership?
Duniyabyapi us that many Muslims are living bipadakista siblings, sehari and
break those not treated with any meal, maybe, peace and security of the people
up for no additional prayers, sympathy and compassion for them what we thought
of making a useful approaches?
Quran
revealed in this issue, we have been able to spend time in useless and bad? Or
we refrain from doing these silly've taken any real action? Ramadan lies - to
refrain from phaseki months and hassle. We got to go tell a lie? Phaseki age
and hassle - no genuine dispute that, to avoid what we've just plan to follow
suit?
How
far away from the filth of the month we were able to drift? Ramadan during the
day and at night we were able to move our eyes from the television screen?
Quran, Hadith and Islamic baipustaka of reading, which is the key to our true
and beautiful life, with the exception that we do not yet television - video
dhaliuda, Bollywood and Hollywood movies - I'm interested to see the drama? Our
cassettes and CDs of all the songs on the phone, yet not bad, which is not free
of indecency?
Dear
believers, brothers and sisters, let us, in our lives this Ramadan we discussed
in the light of the above questions - see review.
To
help us achieve Taqwa, Ramadan comes every year. Muttakidera the quality of our
lives should rise to restore the welfare of Ramadan. Maybe we can have much of
Ramadan. But what we really achieved piety? Each year, we neglect masai - We
spent removal. Let us observe the Ramadan month seriously its complement, so
that we can achieve Taqwa. Do not differ from other days of the year we are
days of Ramadan, but we would plunge the obvious damage. Component hadith means
Ñ 'The month of Ramadan, and his life, he was not able to put all his sins
forgiven, and he perished.' So we have to take advantage of each month at the
moment, so we can achieve Taqwa, which will help us to achieve the pleasure of
Allah. TV - watching movies, listening to music and light chat did not spend
the time to be spent in our constructive dbinaisalamera.
The
magnum opus is more than us in the Quran to recite the Quran revealed, jikira
and donated more than seventy times nekera another month's period. Our prayers
and other worship will be much more sincerity and nisthabodha. Atmabicare will
be accustomed with. The Prophet Muhammad said: 'The person who plays the full
faith and devotion and atmabicarasahakare Ramadan fasting, God, all his
previous sins will be forgiven. " (Bukhari - Muslim) so each ibadatei will
be our sincere and devoted.
Kudasite
tradition of fasting Allah says, 'Bonnie Adam Every act of his own, without
fasting. Fast for me and I will repay. ' (Bukhari - Muslim)
Muslims
believe Islam imanadana brothers - and sisters, let us, as well as the
observance of Ramadan fasting is self-purification byaktijibanera. Allah
forgive our mistakes and running ahead of the true and the beautiful way of
life.
আপনি কি বুখারী শরীফ পড়তে চান here click Bukhari shareef
আপনি কি মুসলিম শরীফ পড়তে চান here click Muslim shareef
আপনি কি বুখারী শরীফ পড়তে চান here click Bukhari shareef
আপনি কি মুসলিম শরীফ পড়তে চান here click Muslim shareef